লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ
ইকবাল হাসান, ড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
জানা যায়, ২১ জুলাই (সোমবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে পুরষ্কার বিতরনী সভায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিঠুন মৈত্র।এসময় বক্তব্য রাখেন মাউশি কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অবঃ) আব্দুল হামিদ ভুইয়া,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান,লোহাগড়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআমির হোসেন,দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ সাহা, লোহাগড়া প্রেস ক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ।
উপজেলায় এস এস সি ও এইচ এস সি ২০২২/২৩ শিক্ষাবর্ষে মোট ১৯ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন,শিক্ষা ছাড়া কোন দেশ উন্নয়ন হতে পারে না। তাই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষিত করে দেশকে উন্নতির চরম শিখরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































